প্রিন্ট এর তারিখঃ Oct 6, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 15, 2026 ইং
সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে খানজাহান থানা বিএনপির দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ মামুন মোল্লা, খুলনা:
সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২ তম শুভ জন্মদিন উপলক্ষে খুলনা মহানগর খানজাহান আলী থানা বিএনপির দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত।
১৫ আগষ্ট শনিবার আসর বাদ ফুলবাড়ী গেট দলীয় কার্যালয়ে খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। দোয়া ও অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি ও কেডিএর চেয়ারম্যান শফিকুল আলম মনা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি খুলনা মহানগর সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ , খানজাহান আলী থানা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাস । খানজাহান আলী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আঃ সালাম, আলোমগীর হোসেন, রেসিপি ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইকবাল হোসেন মিজান, মীর শওকত হোসেন হিট্টু, রফিকুল ইসলাম রফিক,
জাহাঙ্গীর হোসেন খোকা, ডাঃ রইচ উদ্দিন, মোয়াজ্জেম হোসেন বাবু, মোঃ জসীম উদ্দীন, মোঃ শাহিদুল ইসলাম সোহেল,আল আমিন হাওলাদার, মোঃ সুমন খান, মোঃ জিয়াদুল ইসলাম, সাবিনা ইয়াসমিন,চমন আরা, মোঃ বিল্লাল হোসেন, হাবিবুর রহমান দিপু, মোঃ আসাদ,সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আজকের যায় যায় বেলা